Electric car-বাজারে আসতে চলেছে নতুন প্রযুক্তি! যা চার্জিং এর সময় ৩০% কমে যাবে।

 New technologyis going to reduce Electric Car Charging   Time by 30%: অত্যাধিক মাত্রায় পেট্রোল ও ডিজেল দাম বাড়ায় বৈদ্যুতিক গাড়ির প্রতি আকর্ষণ বৃদ্ধি পেয়েছে ক্রেতাদের। সেই অনুযায়ী ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি করতে নয়া পদ্ধতিতে বৈদ্যুতিক গাড়ি তৈরি করা   হয়েছে। তারমধ্যে অন্যতম হলো চার্জিং সময়,(electric car  charging time)। ইলেকট্রিক গাড়ি যেমন পরিবেশবান্ধব তেমনি এই গাড়ি চার্জিং হতে বেশ সময় লেগে যায়। যার ফলে এই গাড়ির চার্জিং টাইম কমাতে বহু কোম্পানিরা নানান ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। তারমধ্যে একটা বিরাট সিদ্ধান্ত নিল নামজাদা কোম্পানির volvo cars। বৈদ্যুতিক গাড়ির চার্জিং সময় কমাতে বহু টাকা লগ্নির ঘোষনা করলো breathe battery technologies -তে।


ভলভো কারসের এই পদক্ষেপে ইলেকট্রিক চার্জিংয়ের সময় প্রায় ৩০ শতাংশ কমবে। যার ফলে দ্রুত চার্জ হবে ব্যাটারি। চার্জিং সুবিধার পাশাপাশি এই ব্যাটারি অত্যন্ত সুরক্ষিত থাকবে। অপরদিকে এই নয়া প্রযুক্তির ব্যাটারিযুক্ত গাড়ির অন্যান্য ফিচারসও অনেক উন্নত হবে। গাড়ির গতি বৃদ্ধি পাবে।শুধু ব্যাটারির ক্ষেত্রে নয়, ব্যাটারি চার্জিংয়ের পাশাপাশি ব্রিদের এই ব্যাটারি সফটওয়্যার গাড়ির অন্যান্য পারফরমেন্সের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব আরোপ করবে। আয়ুষ্কাল বৃদ্ধি পাবে। যা বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের কাছে এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। খবর রয়েছে সাম্প্রতিক এই টেকনোলজি শীর্ষস্থানীয় বেশ কিছু ব্র্যান্ডেড গাড়ি নির্মাতাদের সাথে কাজ শুরু করেছে। যার মধ্যে প্রথমে রয়েছে Volvo Cars কোম্পানি। যা জানিয়েছেন ব্রিদ সংস্থার CEO ইয়ন ক্যাম্পবেল।

আগামী কয়েক বছরের মধ্যেই বাজারে আসবে এই নয়া প্রযুক্তি ব্যাটারি যুক্ত বৈদ্যুতিক গাড়ি(electric car charging time) আগামী দুই তিন বছরের মধ্যেই ভলবো কোম্পানি নয়া ঝলক দেখাবে।তবে ব্যাটারি চার্জিংয়ের সময় কমাতে ভলভো সংস্থা ব্রিদ কোম্পানিতে কত টাকা বিনিয়োগ করেছেন তা স্পষ্টভাবে বলেনি। এখন অপেক্ষা শুধু এই নয়া প্রযুরক্তি ব্যাটারি যুক্ত গাড়ির আগমনের।ফুল চার্জে গাড়ির রেঞ্জ 530 কিলোমিটার। পেট্রল-ডিজেল ভরার ঝক্কি থেকে রেহাই দেবে এই গাড়ি পাশাপাশি মিলবে দুর্দান্ত রেঞ্জ। একবার ব্যাটারি ফুল হলে টানা 500 কিলোমিটার নিশ্চিন্ত থাকবেন আপনি। ভলভো-এর এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে 78kwh ব্যাটারি প্যাক যা সর্বাধিক 402 হর্সপাওয়ার উত্পন্ন করতে পারে।

লং রেঞ্জ হওয়ার সঙ্গে গাড়িতে রয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। সংস্থার দাবি অনুসারে, এই SUV 27 মিনিটে 0 থেকে 80 শতাংশ চার্জ হয়ে যায়। গাড়ির গতিও ফাটাফাটি। কেবল 4.8 সেকেন্ডে 0 থেকে 100 কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে ভলভো সি40।

এই গাড়িটি ভিতরে সম্পূর্ণ চামড়ায় মোড়া। রয়েছে ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেমেন্ট সিস্টেম। গুগলের অনেক ইন বিল্ট অ্যাপ রয়েছে এই গাড়িতে।

গাড়িতে মিলবে অল হুইল ড্রাইভ সিস্টেম। সুতরাং, পাহাড়-জঙ্গল থেকে শহরের মসৃণ পিচ রাস্তা সব জায়গাতেই চালানো যাবে এই গাড়ি। ১৫০ কিলোওয়াট ফাস্ট চার্জার মিলবে গাড়িতে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন